রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

সাদুল্লাপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে পানিতে পড়ে লোকমান হোসেন নামে (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু লোকমান হোসেন বিরাহিমপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মাফুজুর রহমান (মাফু) নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত লোকমান হোসেন আজ সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় বাড়ির লোকজন শিশু লোকমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় তারা পাশের পুকুরে পানিতে শিশু লোকমানের মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft