রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাংবাদিক বাবা-ছেলেকে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

শনিবার রাত সাড়ে আটটার দিকে ‘আমাদের সময়’ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন (৪৫) ও তার ছেলে মশিহ আলী নাফেকে (১৫) কুপিয়ে দুর্বৃত্তরা।

আহত শাহীন ও নাফেকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শাহীনের ছোট বোন মিথিলা ফারজানা পপি জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে দাউদকান্দি পৌর সদরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পেছনে অবস্থিত বাসায় যাওয়ার সময় অন্ধকারে প্রায় সাতজন দুষ্কৃতকারী শাহীনকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় তার চিৎকার শুনে বাসা থেকে তার ছেলে নাফে বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বলেন, শাহীনের নাকে রক্তক্ষরণ হচ্ছে এবং তার ছেলে নাফের বাম চোখে ও মাথায় শুরুতর আঘাত রয়েছে।

দুজনের অবস্থাই আশঙ্কাজনক। কুমিল্লার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, দুষ্কৃতকারী যে-ই হোক, তাকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft