রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাংবাদিকদের ওপর হামলাকারীরা আইনের আওতায় আসবে: ইনু

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করি হামলাকারীরা শিগগিরই আইনের আওতায় আসবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, আমি বারবার বলি বিএনপি যাই বলুক না কেন খালেদা জিয়া গণতন্ত্রের মাতা নন, খালেদা জিয়া হচ্ছেন জঙ্গি ও রাজাকারতন্ত্রের আসল মাতা।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের উপর হামলার ব্যাপারে আমি যে উদ্যোগ নিয়েছি, সেই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি। আজ অফিস খুললো। এই বন্ধের মধ্যে আমার তদবির অব্যাহত রেখেছি। আশা করি হামলাকারীরা আইনের আওতায় আসবে ও সাজা পাবে।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা বলছেন সরকারপক্ষ নাকি আদালতের উপর প্রভাব বিস্তার করছে। প্রধানমন্ত্রীসহ ২১ আগস্টের ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা যে খুনিদের সর্বোচ্চ সাজা চাইছেন সেটা আদালতের হস্তক্ষেপ করার শামিল নয়। যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বিচারের দাবিতে জনগণ আগের দিন পর্যন্ত সোচ্চার ছিল, এই সোচ্চার থাকা বাদীপক্ষের একটি গণতান্ত্রিক অধিকার, সেটা আদালতের উপর হস্তক্ষেপ নয়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft