1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে অজুহাত দেখানোর সুযোগ নাই: শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে অজুহাত দেখানোর সুযোগ নাই: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের দায়িত্ব নিতে হবে, অজুহাত দেখানোর সুযোগ নাই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রবিবার দুপুরে বিকেলে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই মতবিনিময় আহ্বান করা হয়।

কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের আপনারা আদর করে বোঝান, তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তোমাদের বিজয় অর্জন হয়েছে। এখন সরকারকে কাজ করতে দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অবিভাবকদের ফোন করে বলেন, আপনার সন্তানদের ক্ষতি হতে পারে। তাই এখন রাজপথে থাকা ঠিক হবে না। আপনাদের পারতেই হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাদের।

পরিবহন শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানও রাস্তায় চলাফেরা করে। তারাও কোনো না কোনো স্কুল-কলেজে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে হলেও লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।

তিনি বলেন, আমাদের সমাজে নানান রকমের অসংগতি ও অনিয়ম রয়েছে। এরপরেও এ দেশ অনেক কাঠ খর পুড়িয়ে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হলে এসব অসংগতি ও অনিয়ম আস্তে আস্তে দূর হবে। শিক্ষার্থীরা রাজপথে নেমে অসংগতিগুলো ধরিয়ে দিয়েছে। তারা এখন ক্লাসে ফিরে যাবে। জ্ঞান অর্জন করবে। সামনে তোমাদের অনেক কাজ পড়ে আছে। নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে আরো বড় কাজ করতে হবে। এখন রাজপথে থাকলে তোমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যা প্রমাণ হয়েছে। সুযোগ সন্ধানিরা ওৎ পেতে বসে আছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft