শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

শহীদুল আলমকে জামিন আবেদনের অনুমতি দিয়েছে হাইকোর্ট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় চিত্রগ্রাহক শহীদুল আলমকে জামিন আবেদনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে এই অনুমতি দেয়া হয়।

এদিকে কারাবন্দি চিত্রগ্রাহক শহীদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ তথ্য জানিয়েছে।

দ্য টাইমস এর প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের আমলে শহীদুল আলমের আটক থাকার বিষয়টি খুবই পীড়াদায়ক বলে মন্তব্য করেছেন টিউলিপ। পাশাপাশি অতি দ্রুত এ বিষয়টির সমাধান হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন ব্রিটিশ এই এমপি।

এর আগে ড. মোহাম্মদ ইউনুস এবং অর্মত্য সেনসহ ১১ জন নোবেলজয়ী গত সপ্তাহের শেষের দিকে শহীদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে শহীদুলকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ৬ই আগস্ট বিকালে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে, ৫ই আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে নিয়ে যায় ডিবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft