1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

লালমনিরহাট ট্রাকের চাপায় নিহত হয়েছেন ভূমি রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারিসহ তিনজন। নিহত অপরজন হলেন এক রিক্সাচালক।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে শহরের বিডিআর ক্যান্টিন মোড় এলাকায় বুডিড়মারী স্থলবন্দর থেকে আসা বগুড়াগামী ট্রাকের চাপায় নিহত হন তারা। ভূমি রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারি হলেন, জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া আর রিক্সাচালক দুলাল মিয়া।

স্থানীয়রা জানান, একই ট্রাক শহরের সেনা মৈত্রী মার্কেট এলাকায় একটি ব্যাটারি চালিত অটোকে ধাক্কা দিলে অটো চালকসহ চারজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর থানার ওসি মাহাফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শহরের খাতাপাড়া এলাকার রিকশা চালক দুলাল মিয়া (৪০), পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের লিয়াকত আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোতালেব হোসেন (৪৫)।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মন্জুর মোর্শেদ দোলন জানান, আহতদের মধ্যে অটোরিকশা চালক জুয়েল ও যাত্রী জোসনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজ বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় পুলিশ এটিকে মহেন্দ্রনগর এলাকায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!