1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

রংপুরে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

রংপুরে বাসচাপায় জিয়ন নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দর্শনা শুটকির আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়ন নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনা জানাজানি হলে নিহত জিয়নের সহপাঠি ও বিক্ষুব্ধ এলাকাবাসী দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এদিকে মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় ৫ ঘন্টা ঢাকার সঙ্গে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশ এসে বিভিন্ন আশ্বাস দিলেও অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায় এবং ঘাতক বাস চালকের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জিয়ন সাইকেলযোগে শুটকির আড়ৎ এলাকায় তার মেস থেকে বের হয়ে দর্শনার উদ্দেশে রওনা হয়। এ সময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বলেন, আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!