1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মুসলিম হওয়ায় যাদবপুরে বাসা ভাড়া পাচ্ছেন না তরুণী! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

মুসলিম হওয়ায় যাদবপুরে বাসা ভাড়া পাচ্ছেন না তরুণী!

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ও লস্কর! মানে মুসলিম? মুসলিমকে ঘর ভাড়া দিই না। গত কয়েকদিন ধরে কলকাতা শহরে বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক মুসলিম তরুণী।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের মেধাবী ছাত্রী নিশাত রিমা লস্কর। উচ্চতর শিক্ষার্থে ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে।

বেশ কিছুদিন বিশ্ববিদ্যালয়ের আশপাশে পেয়িংগেস্ট হিসেবে থাকতে বাড়ির খোঁজ করছেন তিনি।

১ আগস্ট থেকে ক্লাস শুরু হলেও ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম দেয়ার প্রক্রিয়া শুরু হবে না।

সে কারণে আপাতত পেয়িংগেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, অনলাইন থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় এক বাড়িতে যাই।

পরদিন মেয়েকে নিয়ে আসব বলে সব কথা পাকা করে আসি। কিন্তু রাতেই ফোন করে ওই গৃহকর্ত্রী মুসলিম কিনা জেনে বাড়ি ভাড়া দেবেন না বলে ফোন রেখে দেয়।

একইরকম ব্যবহার গাঙ্গুলিবাগান নামক এলাকাসহ যাদবপুরের আশেপাশ থেকে পেয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আনন্দবাজার জানিয়েছে, আগেও কলকাতায় ঘর ভাড়া পেতে এমন সমস্যায় পড়ছেন অনেক মুসলিম পরিবার। এবার সেখানে যোগ হল নিশাত রিমা লস্কর। নিশাতের আক্ষেপ-গ্রামে যে ব্যবহার পাইনি, শহরে এসে তাই পেলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft