মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

ভারতের নিষেধাজ্ঞায় লাভবান হয়েছে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৮২ বার পড়া হয়েছে

ভারতে গরু রফতানিতে নিষেধাজ্ঞা কঠোরভাবে অনুসরণের পর তাতে বাংলাদেশই লাভবান হয়েছে। এমনটাই মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেছেন, কয়েক বছর আগে ভারতের ওই সিদ্ধান্তের পর বাংলাদেশে গরুর উৎপাদন বেড়েছে। আর তাতে আমদানি নির্ভরতা কমে গেছে। যার ফলে বাংলাদেশই লাভবান হচ্ছে।

মন্ত্রী হাটে দেশি গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশি গরুর সারিতে ঢুকে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এবং বিভিন্ন জাতের দেশি গরু সম্পর্কে অবহিত হন। নারায়ণ চন্দ বলেন, ‘ভারত যখন এদেশে তাদের গরুর সরবরাহ বন্ধ করেছিল, তা আমাদের জন্য শাপে বর হয়েছে। আমরা এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। এবার প্রায় দেড় কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে এবং তা পর্যাপ্ত। কোরবানিতে পশুর সঙ্কট হবে না’।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, গত বছর কোরবানি উপলক্ষে সারা দেশে এক কোটি পাঁচ লাখ গবাদিপশু বিক্রি হয়, সেখানে এবার দেশে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশজুড়ে সারা বছরে প্রায় দুই কোটি ৩১ লাখ ১৩ হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই হয়।

এর প্রায় ৫০ ভাগ জবাই হয় কোরবানির ঈদের সময়। কোরবানির জন্য ‘প্রয়োজনের চেয়ে বেশি’ গরু থাকায় এবার ভারত থেকে গরু আনা বন্ধের দাবি জানিয়েছিলেন খামারিরা।

মন্ত্রী বলেন, ‘বৈধ পথে আসা সামান্য কিছু ভারতীয় গরু ব্যতীত হাটে বিপুল সংখ্যক দেশি গরুই প্রমাণ করে যে, দেশি গরু দিয়েই আমাদের কোরবানির কাজ সম্পন্ন হবে’।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft