শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বিএনপিকে নিয়ে দেশবাসী আতঙ্কে থাকবে: হানিফ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নয়, দেশবাসী আতঙ্কে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কে ভুগে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা জানি আমাদের দেশে পাগলা কুকুরের কামড় দিলে জলাতঙ্ক হয়। জলাতঙ্কে সবাই ভয় পায়। বিএনপি যদি নিজেদের পাগলা কুকুরের পর্যায়ে ভাবে তাহলে আওয়ামী লীগ নয়, বিএনপিকে নিয়ে দেশবাসী আতঙ্কে থাকবে।’

হানিফ বলেন, ‘বিএনপির কোনো স্বপ্নই বাস্তবায়ন হচ্ছে না। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হচ্ছে না দেখে দলটি নেতারা হতাশ হয়ে নানা ধরেন অপ্রাসঙ্গিক কথা বলে।’

‘শেষ সময় এসে সব সরকারই স্বৈরাচারী হয়। আওয়ামী লীগও এ অবস্থায় আছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আপনারা আন্দোলনে নামে মানুষকে আগুনে পুড়ে হত্যা করবেন, গাড়ি-ঘোড়া জ্বালিয়ে দিবেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করবেন, আর সরকার আইনগত ব্যবস্থা নিলে বলেন স্বৈরাচারী আচরণ শুরু করেছে। আপনারা গণতন্ত্রের ধোহাই দেন? আর আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় ১২শ থেকে ১৪ মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিলো।’

জিয়াউর রহমান কখনও মুক্তিযুদ্ধা ছিলো না উল্লেখ করে হানিফ বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় পাকিস্তানের ক্যান্টমেন্টে জিয়ার স্ত্রী ও পুত্র আরাম আয়েশে ছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে পাকিস্তানের ভাবধারায় চালু করেছিলো। ’

হানিফ বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলো জিয়াউর রহমান। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার সময় জিয়াউর রহমানের কি ভূমিকা ছিলা এটা জাতির কাছে উন্মোচন করা হোক। তার মরণোত্তর বিচার করা হোক।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft