শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

  • আপডেট হয়েছে : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দেড় মাস পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি হয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।

তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

গত ১১ ও ১২ জুন ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন দির্ঘদিন পরে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

এছাড়া ঘোষণা করা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে, সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন। এই দু’জনও আইন বিভাগের শিক্ষার্থী।

ঢাকা মহানগর-উত্তরের সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর-দক্ষিণের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ।

নতুন সভাপতি রেজওয়ানুল হক শোভন আগের কমিটিতে সদস্য ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ছেলে শোভনের পরিবারের অন্যরাও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

তার দাদা শামসুল হক চৌধুরী গণপরিষদ সদস্য ও এমপি ছিলেন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বাকশালের গভর্নর ছিলেন। শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

নতুন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আগের কমিটিতে তিনি শিক্ষা ও পাঠচক্র সম্পাদকের দায়িত্বে ছিলেন। মাদারীপুরের ছেলে রাব্বানী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft