1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফেসবুকে উসকানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে ছয়জন গ্রেপ্তার - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ফেসবুকে উসকানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে ছয়জন গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অন্যদিকে গুজব ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানি দেয়ার অভিযোগে তিন অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

বুধবার দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তিন ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি র‌্যাব। তাদের বিস্তারিত পরিচয়ও জানানো হয়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–২) সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন আক্তারুজ্জামান টনি, আসাদুল্লাহ আল গালিব ও মুনইন সরকার।

২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় উড়ালসেতুর ঢালে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে দুই শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন। দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের টানা ৯ দিনের আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। ৯ দিনের ঘটনা নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৪টি মামলা হয়েছে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য ও গুজব ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানি দেয়ার অভিযোগে তিন অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

বুধবার রাতে তাদের ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম তুষার (২৪), মো. ওয়ালিউল্লাহ (২৮) ও ইহসান উদ্দিন ইফাজ (১৮)। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উসকানির অভিযোগে গত ৫ আগস্ট রমনা থানায় আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলায় (মামলা নম্বরঃ ৮) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপসমূহ জব্দ করা হয়।

তদন্তে জানা গেছে, আসামিরা ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এদের আসল উদ্দেশ জানা যাবে। আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft