1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন জানিয়েছিল দলটি।

বুধবার দুপুরে ডিএমপি কমিশনার বিএনপির প্রতিনিধি দলকে সমাবেশের অনুমতির কথা জানান। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করে দলটি।

বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলে অনুমতির বিষয়টি তাদের জানানো হয়।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

অনুমতির বিষয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, আমরা ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের অনুমতি পেয়েছি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের সমাবেশের অনুমতি দিয়েছেন ডিএমপি কমিশনার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft