1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্যারিসে যুবকের ছুরিকাঘাতে মা-বোন খুন, পুলিশের গুলিতে হামলাকারী নিহত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা

প্যারিসে যুবকের ছুরিকাঘাতে মা-বোন খুন, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ছুরি হাতে প্যারিসের রাস্তায় তাণ্ডব চালিয়ে মা ও বোনকে কুপিয়ে খুন করল এক যুবক। গুরুতর জখম হয়েছেন আরো একজন। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও।

বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। যদিও প্রাথমিক তদন্তের পর এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করেছে না ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রণালয়। পুলিশের দাবি, ওই যুবক মানসিকভাবে অসুস্থ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি প্যারিসের দক্ষিণ-পশ্চিম শহরতলির ট্র্যাপ এলাকার।

সকাল ১০টা নাগাদ মা ও বোনের উপর ছুরি নিয়ে হামলা করে ওই যুবক। এর পর একটি সুনসান রাস্তায় ফাঁকা বাড়ির ভিতরে আত্মগোপনের চেষ্টা করে সে। পুলিশের একাংশ জানিয়েছে, ছুরি হাতে তাদের উপরেও চড়াও হওয়ার চেষ্টা করেছিল ওই যুবক। পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। হামলার কারণ নিয়ে রহস্য কাটেনি দিনভর।

প্রকাশ্যে সন্ত্রাসবাদের পক্ষে মতামত প্রকাশ করে ২০১৬ সালে পুলিশের নজরে পড়েছিল ওই যুবক। তবে এ দিনের ঘটনার পরে পুলিশ জানাচ্ছে, সে মানসিকভাবে সুস্থ ছিল না। ফলে কোনও সন্ত্রাসবাদী দলের নির্দেশে সে এই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে না।

প্যারিসের প্রত্যন্ত শহরতলি ট্র্যাপ। জনসংখ্যা ৩০ হাজার। হিংসা ও দারিদ্র তাদের নিত্যসঙ্গী। ফরাসি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ফ্রান্স ছেড়ে সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসে যোগ দিয়েছে এখানকার অন্তত ৫০ জন বাসিন্দা। আইএস তাদের মুখপাত্র দাবি করেছে, ‘প্যারিসে যে হামলা চালিয়েছে, সে আমাদের দলের সদস্য।’ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরাসি গোয়েন্দারা।

এ দিকে, বৃহস্পতিবার ৫৫ মিনিটের একটি অডিও বার্তা প্রকাশ করেছে আইএস। যেটি তাদের নেতা আবু বকর আল বাগদাদির বলে দাবি জঙ্গি গোষ্ঠীটির। গত বছর মে মাসে সিরিয়ার রাকায় রুশ বিমান হানায় আইএস প্রধানের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। সেপ্টেম্বরে বাগদাদির শেষ অডিও বার্তা প্রকাশ করেছিল দল। প্রকাশিত বার্তায় বলা হয়েছে, সিরিয়া, ইরাকে তারা পরাজিত হলেও ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র উইলিয়াম আরবান বলেন, ‘মার্কিন সরকারের তরফে কোনও সূত্র কখনও বাগদাদিকে মৃত বলে ঘোষণা করেনি। আমারা জানি না ও কোথায় আছে। তবে আমরা সব সময়েই চাই ওকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দিতে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft