1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পুলিশ-বিজিবির সামনেই রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা-গুলি - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

পুলিশ-বিজিবির সামনেই রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা-গুলি

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। এসময় তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে। পরে শিক্ষার্থীদের প্রতিরোধে পালিয়েছে হামলাকারীরা।

প্রত্যক্ষর্দীদের বর্ণনায়, হামলাকারী যুবকদের মাথায় হেলমেট এবং হাতে লাঠি ছিল। কারো কারো হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে। শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯টা থেকে ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। পরে দুপুর দুইটার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা, লাঠি হাতে ৩০ থেকে ৪০ জনের একদল যুবক হামলা চালায়। ওই সময় বিজিবির সদস্যরা গেট থেকে সামনে এসে ওই যুবকদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও হামলাকারীরা একে অপরের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে।

শিক্ষার্থীদের ওপর হামলার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। রহস্যজনক কারণে তারা নীরব ছিলেন।

তিনটার কিছু সময় পর সেখানে দায়িত্বপালনরত কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়। ফোন ফেরত চাইতে গেলে কয়েকজন যুবক বলেন, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নিয়ে আসতে পারেন। অবশ্য আধা ঘন্টা পর তারা ফোনটি ফেরত দিয়ে দেয়।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

শনিবার সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft