মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গুনেগুনে ১৪ গোল দিয়ে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন মারিয়া মান্দারা।

বৃহস্পতিবার ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। এতে তহুরা করেন জোড়া গোল। বাকি চার গোল আসে মারিয়া মান্ডা, মানিকা চাকমা, আখি খাতুন ও শামসুন্নাহারের পা থেকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পাকিস্তানকে খেলায় ফিরতে না দিয়ে উল্টো আক্রমণে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শামছুন্নাহার একাই করেছেন ৪ গোল। সব মিলে গোল করেন ৫টি। এছাড়া তহুরা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন জোড়া গোল পেয়েছেন। ফলে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারীদের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান নারী দল।

আগামী ১৩ আগস্ট নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft