রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেওয়া হবে না: মমতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জী) চালু করতে দেওয়া হবে না।’

মঙ্গলবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, টাকার কাছে যেন কেউ আত্মসমর্পণ না করেন।

তিনি আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি কে চালু করবে? কেন্দ্রের মনে রাখা উচিত, এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছি। এনআরসি চালু করা অত সহজ নয়।’

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘ওদের অনেক টাকা আছে। ওরা টাকার লোভ দেখাতে পারে। কিন্তু আমাদের টাকা নেই, আমাদের হৃদয় আছে। ডেডিকেশন আছে।’

মমতা ছাত্র সমাজকে নির্দেশ দেন, ‘তোমরা সোশ্যাল মিডিয়া ভালো করে করবে। ওরা একটা বাজে কথা বললে ১০টা জবাব দেবে। এমন জবাব দেবে যেন সাম্প্রদায়িক শক্তিরা পালিয়ে যায়।’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় দাঁড়িয়ে মমতা দাবি করেন, ভারতে বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি স্লোগান তোলেন, ‘আগামী লোকসভা ভোট ২০১৯, বিজেপি হবে ফিনিশ।’

মমতা বলেন, ‘দিল্লির কেন্দ্রীয় সরকার বাংলার ভালো চায় না। ওদের দেশজুড়ে অশান্তি করাই হলো কাজ। ভারতকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে।’

মমতা বিজেপিকে কটাক্ষ করে আরো বলেন, ‘ভারতে এখন এক একজন হরিদাস জন্ম নিয়েছে। কালিদাস নেই। এখন সব হরিদাস।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft