পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার কাশিয়াবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাবুব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যঁক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।