1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নৌমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে আপনি ক্ষমতা হারাবেন: প্রধানমন্ত্রীকে সেলিম - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

নৌমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে আপনি ক্ষমতা হারাবেন: প্রধানমন্ত্রীকে সেলিম

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘যদি নৌমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন আপনি ক্ষমতা হারাবেন। আর যদি আপনি ক্ষমতায় থাকতে চান নৌমন্ত্রীকে আজ বিদায় করতে হবে। এটা (দাবি) আবেগের জায়গা থেকে করা হয়নি। হিংসার বশবর্তী হয়ে করা হয় নাই। এটা করা হয়েছে এ কারণে যে তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে এ হত্যাকাণ্ডকে তিরস্কার করেছেন।’

শুক্রবার রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, ‘এই দাবি আবেগের বশবর্তী হয়ে নয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কটাক্ষের জন্য এই দাবি।’

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিশুক মুনীরের ভাই আসিফ মুনির। তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সড়কে পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’

সমাবেশ দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় মনোনিবেশ করার সুযোগ করে দেবার দাবি জানান ছাত্র ইউনিয়ন নেতারা। সমাবেশ শেষে প্রাচ্যনাট নাট্যদল পথনাটক পরিবেশন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft