1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৯৩ বার পড়া হয়েছে

নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশে। প্রথম ম্যাচে পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। জিতেছিল ১৪-০ গোলে। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে তাদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। অবশ্য শেষ পর্যন্ত তারা জিতেছে ৩-০ গোলে।

টানা দুই জয়ে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। অবশ্য হেরেও ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করে নেপাল। তারা প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন বাংলাদেশকে গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ম্যাচে ইনজুরি সময়ে লক্ষ্যভেদ করে তহুরা খাতুন।

বাংলাদেশের ব্যবধান দ্বিগুণকরা গোলটি আসে মারিয়া মন্ডার পা থেকে। ৫১ মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেয় সে।

৬৭ মিনিটে লাল-সবুজের দলের পক্ষে তৃতীয় গোলটি করে সাজেদা খাতুন। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য বিস্তার করে খেললেও এর পর আর কোনো গোল হয়নি।

তবে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী পর্বে ওঠে বাংলাদেশ। শেষ চারে তারা মুখোমুখি হতে পারে স্বাগতকি ভুটানের।

এই আসরে বাংলাদেশ দল অন্যতম ফেভারিট। সম্প্রতি দারুণ ফুটবল খেলছে তারা। ২০১৪ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতেছিল। এরপর তাজিকিস্তানে একই টুর্নামেন্টে শিরোপা জেতে। এর পর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে, গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে এবং গত এপ্রিলে হংকংয়ে চার জাতি জকি কাপে শিরোপা জিতেছিল তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft