শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেপ্তার ছাত্রদের মুক্তি দেয়া উচিৎ: এরশাদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

নিরাপদ সড়ক আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে- তাদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তা এ তথ্য জানানো হয়।

এরশাদ বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে- তাদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্র/ছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে। তিনি মাতৃজ্ঞানে কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া উচিৎ।

তিনি বলেন, এতবড় একটা সফল এবং যৌক্তিক আন্দোলনের মধ্যে- কোথাও কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতেই পারে। তার মধ্যে কোনো কোনো আন্দোলনকারি ছাত্র অবুঝের মতো হয়তো নিজেদের জড়িয়ে ফেলেছে। কিন্তু যখন তাদের ঘরে এবং ক্লাসে ফিরে যাবার জন্য বলা হয়েছে- তখন তারা রাস্তা থেকে ফিরেও গেছে। আমি নিজেও বিবৃতি দিয়ে ছাত্রদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছি। এদেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছে- এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেপ্তার করে রাখা ঠিক হবে না। এখানে কেউ যদি কোনো ভুল করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী যেনো তাদের মাতৃজ্ঞানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

তিনি বলেন, ছাত্রদের এই অনন্য আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যারা গুজব ছড়িয়েছে- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। আমি গ্রেপ্তার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft