মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে বোকো হারামের বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে ওই হামলা চালানো হয়। খবর আল জাজিরা

বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে বোকো হারামের ওই হামলায় বেঁচে যাওয়া আবাচা ওমর নামে এক নাইজেরীয় জানান, হামলাকারীরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওমর বলেন, তিনি ১৯জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো।

ওমর অভিযোগ করে বলেন, হামলার তিন দিন আগেই গ্রামটিতে হামলাকারীদের দেখা গিয়েছিলো। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এক ত্রাণকর্মীর দাবি, এই হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft