1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তিমি মাছ শিকার উৎসব! রক্তে লাল হয়ে উঠল সমুদ্র - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

তিমি মাছ শিকার উৎসব! রক্তে লাল হয়ে উঠল সমুদ্র

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

তীরবর্তী অঞ্চলে ঘুরতে আসা পর্যটকরা প্রথমে অবাক হয়েছিলেন। এমন দৃশ্য তারা আগে কখনও দেখেননি। হঠাৎ করেই লালবর্ণ হয়ে উঠেছে সমুদ্রের পানি। অনেকেই ভাবছিলেন, কোনও অজানা প্রাকৃতিক কারণেই হয়তো এমনটা হয়েছে।

কিন্তু কিছুক্ষণ পরেই সবার ভুল ভাঙল। একটু দূরে চোখ যেতেই মন খারাপ করা ছবি দেখতে পেলেন সবাই। শয়ে শয়ে তিমি মাছ মৃত অবস্থায় ভেসে রয়েছে সমুদ্রের জলে। আর তাদের শরীর থেকে বেরনো রক্তে লাল বর্ণ হয়েছে সমুদ্রের নোনা জল।

এমনই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের ২০০ মাইল উত্তরের ফেরো আইল্যান্ডে। সেখানে বেশ কয়েক ডজন তিমিকে হত্যা করা হয় কয়েকদিন আগে।

এমন জঘন্য ও নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদী ও প্রাণী অধিকার কর্মীরা। কিন্তু লাভ হয়নি। সেই অঞ্চলে তিমি হত্যার এই উৎসব চলে আসছে কয়েক যুগ ধরে। ফলে প্রতিবাদ জানিয়েও আখেরে লাভ কিছুই হয়নি।

তাছাড়া এমন হত্যালীলায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। বৈধভাবে বিশ্বের যে কয়টি স্থানে তিমি শিকার করা হয় ফেরো আইল্যান্ড তার মধ্যে অন্যতম।

প্রথা মেনে একের পর এক তিমি শিকার করা হয় স্থানীয় এই উৎসবে। শিকার করার জন্য প্রথমে তিমিগুলোকে তাড়িয়ে একটি সংকীর্ণ স্থানে নিয়ে আসা হয়।

এরপর তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে খাবার ও বিভিন্ন কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়। ‘ব্লু প্ল্যানেট’ নামে একটি পরিবেশবাদী সংস্থা এ ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল ফেরো আইল্যান্ডকে ‘আদিম দ্বীপ’ হিসেবে আখ্যা দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft