1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডিসেম্বরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন হবে - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ডিসেম্বরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন হবে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শতকরা ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কিনা, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কিনা, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কিনা, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেয়া হয়েছে কিনা, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কি রকম ইত্যাদি আলোচনা করা হবে।

সচিব জানান, আজকে বৈঠকে আলোচনা হয়েছে যে, সার্কভূক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft