মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ট্রাম্প দায়িত্বজ্ঞানহীন: চীন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তার সমালোচনা করেছে চীন।
ট্রাম্প উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের ভূমিকার সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পিয়ংইয়ং সফর বাতিল করেন। এরপরই চীন তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে। খবর এএফপি’র।

চূড়ান্তভাবে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিষয়ে আলোচনার জন্যে পম্পেওর আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফরের কথা ছিল।

শুক্রবার পম্পেওকে পিয়ংইয়ং সফরে যেতে নিষেধ করার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারণ আমার মনে হয়েছে কোরীয় উপদ্বীপে পারমানবিক নিরস্ত্রীকরণে আমরা তেমন তাৎপর্যপূর্ণ অগ্রগতি করতে পারিনি।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের শক্ত বাণিজ্যিক অবস্থানের কারণে আমি বিশ্বাস করি না যে পারমানবিক নিরস্ত্রীকরণে আগের মত তারা সাহায্য করবে।

এদিকে ট্রাম্পের এই অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিবৃতিটি মৌলিক বিষয়ের বিপরীত এবং দায়িত্বহীন। আমরা এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft