মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ট্রাফিক সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৭৬ বার পড়া হয়েছে

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান। তিনি বলেন, নিউ ভিশন পরিবহনের বাসটি চালাচ্ছিল চালকের সহকারী। দুজনকেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মন্ত্রীর গাড়ির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রী অক্ষত আছেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি এক রোগীকে দেখতে শেরেবাংলা নগরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে নাখালপাড়ায় এক অনুষ্ঠানে যাওয়ার সময় মিরপুর থেকে মতিঝিলগামী বাসটি পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়।

শেরেবাংলা নগর থানার এসআই ইয়াদুল হক জানান, নিউ ভিশনের ওই বাসের চালক ইব্রাহিম খলিল ইমন এবং তার সহকারী মানিককে থানায় নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। মন্ত্রী তার গাড়িতে করেই ঘটনাস্থল থেকে চলে গেছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ অগাস্ট থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ চলছে। ছয় দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় সারা দেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি মামলা দিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft