সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

টুইন টাওয়ারে হামলাকারীর মেয়েকে বিয়ে করেছেন লাদেনপুত্র হামজা

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

টুইন টাওয়ারে হামলাকারী মিসরীয় নাগরিক মোহাম্মদ আত্তা। মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন লাদেনের সৎ ভাই। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে হামজা বিন লাদেন। সে কোথায় আছে তা নিশ্চিত নই।’

লাদেন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেছেন হামজা এমনটাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের খবরে জানাযায়, ওসামা বিন লাদেনের জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের পুত্র হামজা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা নিহত হওয়ার সময়ে তার সঙ্গেই ছিলেন খাইরিয়া। আল কায়েদার বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরি শীর্ষ সহকারী হিসেবে মনে করা হয় হামজাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft