শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩৬টি সোনার বারসহ যাত্রী আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

রবিবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৬টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। তার নাম জামাল আহম্মেদ। জামাল সংযুক্ত আরব আমিরাত থেকে আসেন। তার বাড়ি হাটহাজারি উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে সকাল ৬টা ২৫ মিনিটে একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সন্দেহ হলে উড়োজাহাজের জামাল আহম্মেদ নামের ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তার ব্যাগ থেকে ১৩৫টি ও মোবাইলের ভেতর থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। ১৩৬টি সোনার বারের ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft