শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় দুই আন্তঃজেলা ডাকাত সরদার কে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধায় এক ডজন ডাকাতি মামলার আসামী ডাকাত সরদার খয়রা(৫০) ও ভোটকা (৪৫) কে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

গতকাল ২৬ আগষ্ট রোববার ভোরে তাদের রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডাকাত সরদার খায়রুজ্জামান ওরফে খয়রা (৫০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিন ইউসুবপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং রঞ্জু ওরফে ভোটকা(৪৫) একই উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে।

গাইবান্ধা সদর থানা সূত্রে জানা যায়, খয়রা ও ভোটকা আন্ত:জেলা ডাকাত সরদার। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদরসহ দেশের বিভিন্ন থানায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে। এই সরদার দুইজনকে ধরতে দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছিলো।গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft