রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গণফোরামকে সাথে নিয়ে যুক্তফ্রন্টের বৃহত্তর ঐক্য গড়ার সিদ্ধান্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৃহত্তর ঐক্য গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার রাতে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বাসায় যুক্তফ্রন্ট ও গণফোরামের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ঈদুল আজহার পরপরই ন্যূনতম সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে মহাসমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সোমবার বিকেল পাঁচটায় অধ্যাপক বি চৌধুরী, কামাল হোসেন ও অন্য নেতারা ড. কামালের বেইলী রোডের বাসায় যৌথ সভায় মিলিত হবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ ও নাগরিক ঐক্যের শহীদুল্লা কায়সার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft