1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাজু খুন, জড়িতদের গ্রেপ্তার দাবি মেয়র আরিফের

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হকের বাসার সামনে ছাত্রদলের দুইপক্ষে গোলাগুলিতে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু ওরফে ফয়জুল হক রাজু নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

পুনঃনির্বাচিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ফেরার সময় নিজ দলের ক্যাডারদের হামলায় নিহত হন রাজু। শনিবার রাত ৯টার দিকে আরিফুল হক চৌধুরীর বাসার পাশে কুমারপাড়া পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ খুনের পেছনে সিটি নির্বাচনের আগে গঠন হওয়া সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। কমিটি গঠনের পরে দুইভাগে বিভক্ত হয়ে যায় সিলেট ছাত্রদল। এক গ্রুপ কমিটির পক্ষে আরেক গ্রুপ বিপক্ষে। নির্বাচনের পূর্বে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এমনকি ছোটখাট সংঘর্ষের ঘটনাও ঘটে।

জানা গেছে, এ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই কুমারপাড়ায় ছাত্রদল নেতা রাজুর উপর হামলা চালানো হয়েছে। নিহত রাজু সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নার সহকর্মী। তারা ছাত্রদলের নবগঠিত কমিটির বিপক্ষে অবস্থান করছিল।

অপরদিকে হামলাকারীরা মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর সমর্থক বলে দাবী খুন হওয়া রাজুর সহকর্মীদের। আব্দুর রকিব ও তার কর্মীরা নবগঠিত ছাত্রদলের কমিটির পক্ষে ছিলেন।

এদিকে সিলেট সিটির পুনঃনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ফেরার সময় হামলায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর উপর হামলাকারী খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মেয়র আরিফ।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আরিফ বলেন, নির্বাচন কমিশন থেকে বাসায় ফেরার পথে তার গাড়িবহরের সাথে মোটরসাইকেলে ছিল রাজু। বাসায় পৌঁছে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শাহজাহানের সাথে দেখা করতে বের হওয়ার কিছুক্ষণ পর তার বাসা থেকে বের হয় রাজু। বাসা থেকে বরে হয়ে গলির মুখে আসামাত্র তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনা শুনে ওসমানী মেডিকেলে ছুটে যান আরিফ। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন- হামলাকারীরা সন্ত্রাসী। এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

একই সাথে এদের যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে তবে তাদেও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!