1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টুয়েন্টিতে ১২ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এই সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।

ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করতে পেরেছে ১৫৯ রান। পাঁচটি টি টুয়েন্টি ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো টাইগাররা। খবর বিবিসির

ম্যাচে বাংলাদেশের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ইকবাল এবং অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল ৪৪ বলে ৭৪ রান আর সাকিব তুলেছেন ৩৮ বলে ৬০ রান। চতুর্থ উইকেটে এই দুই বাহাতির ৫০ বলে ৯০ রানের জুটিতেই ১৭১ রানের স্কোর দাঁড়া করে বাংলাদেশ।

তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অর্ধশতকের ঘর পার হতে পারেননি কেউই। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান আর নাজমুল ইসলাম অপু। সোমবার ভোরে তৃতীয় টি টুয়েন্টিতে চূড়ান্ত হবে সিরিজের ভাগ্য। এই সফরের শুরুতে দু’টি টেস্টে হারলেও, ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft