1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসরাইলি অবরোধ অবসানের পথে রয়েছে গাজা: ইসমাইল হানিয়া - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ইসরাইলি অবরোধ অবসানের পথে রয়েছে গাজা: ইসমাইল হানিয়া

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে অন্যায় অবরোধ অবসানের পথে রয়েছে গাজা উপত্যকা। এজন্য তিনি গাজার জনগণের দৃঢ়তা ও সংগ্রাম করার মানসিকতাকে ধন্যবাদ জানান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজায় এক ঈদের জামাতে দেয়া খুতবায় ইসমাইল হানিয়া মঙ্গলবার এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা গাজা উপত্যকার ওপর ইসরাইলের চাপিয়ে দেয়া অন্যায় অবরোধ সরিয়ে দেয়ার পথে রয়েছি। এটা হচ্ছে আমাদের সংগ্রাম ও দৃঢ়তার ফল’।

হানিয়া আরো বলেন, ভবিষ্যতে গাজা উপত্যকার জন্য যেসব সহায়তা আসবে তাতে হামাসের আচরণ কিংবা নীতিতে পরিবর্তন আনার কোনো শর্ত থাকবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’কে হামাস নেতা ‘ক্লিনিক্যালি ডেড’ বলে ঘোষণা করেন।

এর পাশাপাশি ইসমাইল হানিয়া আরো বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নিলেই কেবল হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে পুনঃএকত্রীকরণের বিষয়ে আলোচনা হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft