1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আ’লীগ কার্যালয়ে হামলায় মির্জা ফখরুলরা জড়িত: ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

আ’লীগ কার্যালয়ে হামলায় মির্জা ফখরুলরা জড়িত: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার সঙ্গে বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একটি অরাজনৈতিক আন্দোলনে ঢুকে বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ‘গত দুদিনে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যাকলয়ে হামলায় প্রতীয়মাণ হয়, এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল (বিএনপি) জড়িত। কারণ মির্জা ফখরুলের বক্তব্যের পর এ হামলা হয়েছে।’

রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপে সমর্থন দিয়ে প্রমাণ করলেন, একটি অরাজনৈতিক আন্দোলনে আপনারা জড়িত। আপনাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আপনাদের থলের বিড়াল মিউ করে বেরিয়ে গেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও তার দলের দোসররা এই ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। গতকাল ও আজকের হামলার পর এটা প্রমাণিত যে, মির্জা ফখরুল ও তার দল এ হামলায় জড়িত।’

তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft