1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আরো নতুন ৪ মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার: নাসিম - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

আরো নতুন ৪ মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার: নাসিম

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

সরকার নতুন চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছে।

রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই তথ্য জানান। মাগুরা, নওগাঁ, নীলফামারী ও নেত্রকোনায় এসব মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। খবর বাসস

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ইতোমধ্যে অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। ফলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াই শ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিক্যাল কলেজ হবে। এ ছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীবাসীর জন্য ঢাকার শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেডিক্যালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এ হাসপাতালটি তৈরি করা হবে।

আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে তাদের প্রত্যেককে তিন বছর করে গ্রামে থাকতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft