রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

আরিফ হত্যার প্রতিবাদে সাঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফসহ পর পর ৪টি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ ২৬ আগষ্ট রবিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা চত্বরে এলাকাবাসির উদ্যোগে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, ব্যবস্যায়ি আব্দুল হামিদ বাবু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান, জোবেদ আলী পপলু, মাছুদুর রহমান, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা আরিফের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা আরিফকে শ্বাসরোধে হত্যা করে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউজের সামনে ফেলে রেখে যায়। এদিকে কয়দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft