মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

অন্যায় ও অনাচারের প্রতিবাদ করে দেশকে পুনরায় গড়ে তুলি: মঈন খান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

‘আজকেও যেন সেই কলমের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে বিদ্যমান অন্যায় ও অনাচারের প্রতিবাদ করে একটি সত্যিকার গণতন্ত্রকামী স্বাধীন বাংলাদেশ হিসেবে এই দেশকে পুনরায় গড়ে তুলি’ বলে আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুলের সব সৃষ্টিকে সঠিকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘নজরুলের সমগ্র সৃষ্টিকে শুদ্ধভাবে অবিকৃতভাবে বর্তমান ও পরবর্তী জেনারেশন তাদের জন্য আমরা রেখে যাচ্ছি, যেটা আগে ছিল না। আমার ধারণা, এর মাধ্যমে নজরুল রচনাবলিকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু সংগীতের কাজটা দুরূহ।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কবির পরিবার, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা। আজ সোমবার ভোরে প্রথমে তাঁর পরিবারের সদস্যরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবিকে বাংলার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির নাতনি খিলখিল কাজী। দিবসটি উপলক্ষে কবির মাজার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft