সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

অনলাইনে বিক্রি হচ্ছে গোমূত্র!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

গোমূত্রের চাহিদা বেড়েই চলেছে হিন্দু প্রধান দেশ ভারতে। চাহিদার কথা মাথায় রেখেই গোমূত্র সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। অনলাইনের যুগে গোমূত্রও খুব বেশিদিন অফলাইনে থাকতে পারলো না। এখন দেশটির অনলাইনগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গোমূত্র।

গোমাতাসেবা(www.gomataseva.org), আইএমসিবিজনেস(www.imcbusiness.com) এবং ভেডিক বাণী(www.vedicvaani.com) নামের বিভিন্ন অনলাইন সাইটে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গোমূত্র।

গোমাতাসেবা’য় ‘গোমূত্র আর্ক’ নামের একটি পণ্যের ব্যাখ্যায় বলা হয়েছে, এটি শরীরের কোলেস্টেরল লেভেল এবং চর্বি কমাতে সাহায্য করে। এটা মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। এছাড়া ক্ষতিগ্রস্ত টিস্যু ও সেলগুলোকে সবল করে।

আইএমসি’তে ‘হারবাল গোমূত্র’ নামের একটি পণ্যে উল্লেখ করা হয়েছে, গোমূত্র প্রাকৃতিক জীবাণু নাশক, মানসিক উত্তেজনা নাশক, ছত্রাক নাশক, ব্যাকটেরিয়া নাশক এবং অ্যালার্জি নাশক। তাই এটাকে বলা হয় সঞ্জীবনী।

ভেডিক বাণী’তে পিউর গোমূত্র নামের একটি পণ্যতে বলা হয়েছে, এটি অনেক ভারতীয়ের প্রতিদিনের পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা মানুষকে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে সহযোগিতা করে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজস্থানে গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে। রাজ্যটির পাইকারি বাজারে দুধ লিটার প্রতি ১৫-৩০ টাকা এবং মূত্র লিটার প্রতি ২২-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

গোমূত্রের দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়, যেসব কৃষক কীটনাশকের পরিবর্তে গোমূত্র ব্যবহার করে, তাদের কাছেও এর চাহিদা ব্যাপক। তারা তাদের ফসলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে গোমূত্র ছিটায়। অনেক মানুষ ধর্মীয় অনুষ্ঠানেও গোমূত্র ব্যবহার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft