শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

সানিয়া মির্জাকেও উত্ত্যক্ত করেছিলেন সাব্বির!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিকেটার সাব্বির রহমানের। নানা অভিযোগে নিজেকে যুক্ত করে বিতর্কিত হয়ে আছেন ইতিমধ্যে। আসন্ন এশিয়া কাপে দল থেকে বাদও পড়েছেন তিনি।

ইতিমধ্যে তিনি দেশের ক্রিকেট ইতিহাসে ‘ব্যাড বয়’ উপাধি পেয়ে বসেছেন। ফেসবুকে দুই সমর্থককে অকথ্য ভাষায় গালমন্দ, দর্শক পেটানো এমন সব কর্মকাণ্ডের জন্য শাস্তির অপেক্ষায় আছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

এসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই সাব্বিরের বিরুদ্ধে ওঠে এল আরও একটি গুরুতর অভিযোগ। তা হলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে নাকি উত্ত্যক্ত করেছেন সাব্বির রহমান!

অভিযোগটি অবশ্য চার বছরের পুরনো। সে সময় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে আসেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সঙ্গে এনেছিলেন স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।

অভিযোগ রয়েছে যে, সে সময় নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির। তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন শোয়েব। বিসিবির নথিতে এই অভিযোগটি লিখিতও নাকি রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে সাব্বির-নাসির-মোসাদ্দেকের নামে নানা অভিযোগ এসেছে। তবে এ ক্ষেত্রে বাকি দুজনকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft