সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

মাদক-বিরোধী ক্যাম্পেইনে সাইকেল চালিয়ে কলকাতায় দুই যুবক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

কতটা পথ পাড়ি দিলে মাদকের বিরুদ্ধে গণ-সচেতনতা গড়ে তোলা যেতে পারে? সেই উত্তরের অপেক্ষা না-করে বাংলাদেশ থেকে সাইকেলে ওপার বাংলায় গঙ্গাতীরে পৌঁছেছেন দুই যুবক। উদ্দেশ্য একটাই, মাদক-বিরোধী বার্তা দুই বাংলায় পৌঁছে দেওয়া।

সীমান্ত পেরিয়ে তিন দিনে খুলনা থেকে কলকাতা পর্যন্ত ৩০০ কিলোমিটারেরও বেশি পথ সাইকেলে পা়ড়ি দিয়েছেন বছর তিরিশের দুই যুবক শেখ সরিফুল ইসলাম হিরণ এবং গাজী বাহারুল ইসলাম।

সাইকেলে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বিভিন্ন অঞ্চলে মাদক-বিরোধী বার্তা দিয়ে বুধবার ফের সাইকেলেই দেশে পথ ধরেছেন তারা।

২৫ আগস্ট খুলনা সংলগ্ন রূপসা নদীর খান জাহান আলি সেতু থেকে যাত্রা শুরু করেন তারা। প্রথম দিন পাড়ি দেন যশোর পর্যন্ত। পরের দিন বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পেরিয়ে রাতে পৌঁছন বারাসতে।

তৃতীয় দিন, সোমবার দুপুরে পৌঁছন কলকাতা-হাওড়া রবীন্দ্র সেতুতে। পরের দুদিন, মঙ্গল ও বুধবার বেহালা, বিষ্ণুপুর, বেলুড় ও বালির বিভিন্ন অঞ্চলে সাইকেলে ঘুরে মাদক-বিরোধী বার্তা দিয়েছেন তারা। তার পরে কলকাতা থেকে রওনা হয়ে বাংলাদেশের উদ্দেশে।

সরিফুল ও বাহারুল দুজনেই বাংলাদেশের ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিধারী। দুজনের নেশা সাইকেল চালানো। পড়াশোনা শেষ করে খুলনাতেই রেস্তরা ব্যবসা শুরু করেন দুজনে। তাদের রেস্তরায় পাওয়া যায় নানা রকম দেশি-বিদেশি পদ।

রাস্তা আর রসনা দুই-ই তাদের প্রিয়। দুজনেই ব্যবসা সামলে বেরিয়ে পড়েন সাইকেলে চড়ে। বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে বাংলাদেশের সব জেলা পাড়ি দেওয়া হয়ে গিয়েছে তাদের। তবে বিদেশে পাড়ি দেওয়া এই প্রথম। অন্যান্য দেশেও সাইকেলে পাড়ি দেওয়ার ইচ্ছে আছে দুই বন্ধুর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft