শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সাঘাটায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৮ নং জুমার বাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ কতৃক আয়োজিত ১৪ জুলাই শনিবার মামুদপুর মাদ্রসা প্রাঙ্গনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জুমার বাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওমীলীগের সভাপতি মোঃ আব্দুর রউফ মন্টু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা মাহমুদ হাসান রিপন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বর্তমান সরকারে উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে আগামীতে নৌকা মার্কায় ভোট প্রদানে উপস্থিত সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেম উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক সামশীল আরেফিন টিটু, জুমার বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জাহান আলী সাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, যুগ্ম- সাধারন সম্পাদক খায়রুল বাশার রুবেল, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোস্তম আলী, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারন সম্পাদক এমদাদুল হক লিটন, সাঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ,ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা,ছাত্রলীগ সভাপতি মামুন, তাতীলীগ ফুলছড়ি উপজেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

কর্মী সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে জুমারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মাহমুদ হাসান রিপন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft