1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

রবিবার রাতে যশোর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, রবিবার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি।

চান্দুটিয়া বাজারের ব্যবসায়ী রমজান আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি বাজারে ছিলেন। এ সময় প্রচণ্ড একটি শব্দ শুনে তারা অনেকে আরিচপুর বাজার সংলগ্ন বুকভরা বাওড়ে ছুটে যান। দূর থেকে তারা দেখতে পান একটি বিমানের কিছু অংশ বাওড় পাড় থেকে ২-৩শ মিটার দূরে পানিতে ভাসছে। তাদের অনেকেই নৌকায় করে বিমানটির কাছে গেছেন। কিন্তু কোনো মানুষের সন্ধান তারা পাননি। গোটা এলাকা পেট্রোলজাতীয় জ্বালানির গন্ধে ভরে আছে। প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকারের কারণে কোনোকিছু ঠিকভাবে দেখাও যাচ্ছে না।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে।

এদিকে বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি। তবে বিধ্বস্তর ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!