
গাইবান্ধার পলাশবাড়ীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের উদ্বোধন, উপজেলা পরিষদ, ভূমি ছাড়াও অন্যান্য সরকারি-বেসরকারি অফিস এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, পলাশ বৃক্ষের চারা রোপন এবং পরিদর্শনসহ সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও নারী-শিশু পাচার রোধে জনসচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, শিক্ষক কফিল উদ্দিন, ইমাম খলিল হোসেন, আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি প্রমুখ। দিনভর জেলা প্রশাসক উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের উদ্বোধন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও ইমোভেশন সভায় যোগদান, থানা ভবন, উপজেলা ভূমি অফিস পরিদর্শনসহ পলাশ ফুলের চারা রোপন ছাড়াও উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা কমিউনিটি ক্লিনিক, কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম উন্নয়ন সমিতি ও কাশিয়াবাড়ী ওয়াহেদ আলী পুকুর পাড় হতে ভানু কর্মকারের বাড়ী পর্যন্ত রাস্তা পুর্নঃনির্মাণ কাজ পরিদর্শন করেন।