রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির এখন ভাটা চলছে: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না। নির্বাচনে আসা তাদের রাজনৈতিক অধিকার। আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়। বাংলাদেশেও সেভাবেই নির্বাচব হবে।’

শুক্রবার (২০ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজনীতিতে বিএনপির এখন ভাটা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিতে ভাটা লেগেছে।’

কাদের বলেন, ‘সরকারের উন্নয়নে জনগণের মাঝে আওয়ামী লীগের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে তা আগামী একাদশ নির্বাচনেও থাকবে। বিএনপির ভাটায় জোয়ার আসবে কিনা তা সময়ই বলে দিবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft