1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘নতুন শিল্পীরা সম্মান করে না, পা তুলে বসে থাকে’ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

‘নতুন শিল্পীরা সম্মান করে না, পা তুলে বসে থাকে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

‘শৈশব থেকে আমি চলচ্চিত্রে কাজ করছি। জীবনের পুরোটা সময় কাটিয়েছি চলচ্চিত্রের সঙ্গে। এখানে কী পেয়েছি? এফডিসিতে কোনো অনুষ্ঠান হলে দাওয়াত পাই না। চলচ্চিত্র শিল্পী হিসেবে সারা দেশের মানুষ এখনো এক নামে চেনেন, সম্মান করেন। তবে কোনো অনুষ্ঠানে গেলে জুনিয়র শিল্পীরা সম্মান করে না, তারা পায়ের ওপর পা তুলে বসে থাকে। আমরা চারপাশে ঘুরি, তবে বসার জায়গা পাই না’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নূতন।

সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা অভিনেতা আমির হোসেন বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সে আয়েজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন পরিচালক শাহ আলম কিরণ, শিল্পী চক্রবর্তী, নায়ক আলমগীর, এ আর জাহাঙ্গীর, নৃত্য পরিচালক ও অভিনেতা জাবেদ, এস আলম, ওমর সানী, জায়েদ খান প্রমুখ।

নায়িকা নূতন বলেন, সিনিয়র হিসেবে এতটুকু মূল্য দিতে চায় না জানিয়ে নূতন বলেন, ‘অথচ একটা সময় ছিল যখন আমরা নিজেদের এক পরিবারের অংশ মনে করতাম। ছোটদের আদর করতাম আর বড়দের করতাম সম্মান।’

নায়ক আলমগীর বলেন, ‘আমার সঙ্গে বাবুর সম্পর্কটা ছিল ভাই-বন্ধুর মতো। আমি শুটিং শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে রাত ৮টার দিকে আড্ডা দিতাম। ঠিক এই সময় বাসায় গিয়ে উপস্থিত হতো আমির হোসেন বাবু। যেন আমরা একটা পরিবার। আমি এ পর্যন্ত যতগুলো গানে অভিনয় করেছি, তার নব্বই ভাগ কাজ করেছি বাবুর সঙ্গে। অনেক ফ্যাশন সচেতন ছিল বাবু। এমন হয়েছে যে তার একটি পোশাক আমার পছন্দ হয়েছে, সেটি পরে আমি শট দিয়েছি। সম্পর্কটা শুধু বাবুর সঙ্গে ছিল না, ছিল পরিবারের সঙ্গে, যা এখনো রয়েছে। বাবুর মৃত্যুর পর একদিন বাবুর ছোট বোন জলি এসে বলল, বাবু ভাই নেই তো কী হয়েছে। আজ থেকে আপনি আমাদের বড় ভাই। সেই থেকে আমরা একই পরিবার। ডলির হাজবেন্ড আমার ব্যবসায়িক পার্টনার।’

নায়িকা অঞ্জনা স্মৃতিচারণ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘বাবু মারা যাওয়ার পর আমি তাকে দেখতে যেতে পারিনি। কারণ, তার মৃত চেহারাটা আমি দেখতে চাইনি। আমরা একসঙ্গে বিটিভিতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করেছি। এত সুন্দর বন্ধুত্ব অনেকের সঙ্গেই ছিল না। আমরা শিল্পী আর টেকনিশিয়ানরা ছিলাম একে অন্যের পরিপূরক।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!