1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ শুরু - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সহযোগিতায় চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিল্পী সংগ্রহের কার্যক্রম ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ শুরু হচ্ছে।

এ উপলক্ষে শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক আলমগীর, খল-অভিনেতা মিশা সওদাগরসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

অতিথির বক্তব্যে চিত্রনায়ক আলমগীর বলেন, দেরিতে হলেও দীর্ঘদিন পর ‘নতুন মুখের সন্ধানে’ শুরু হচ্ছে। এই কার্যক্রমে আমার কোনোও সহযোগিতা প্রয়োজন হলে আমি করতে প্রস্তুতি। তবে আমার আশা থাকবে নতুন মুখ সন্ধান করে ছেড়ে দিলে হবে না, তাদের সঠিকভাবে গড়েও তুলতে হবে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিল্পীদের খুঁজছি। নির্দিষ্ট কয়েকজন শিল্পীদের উপর নির্ভর করতে হচ্ছে। যে গুণীশিল্পীরা বিদায় নিচ্ছেন তাদের জায়গা পূরণ হচ্ছে না। ইন্ড্রাস্ট্রি শুধু শূন্যই হচ্ছে। তাই দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা যোগ্য শিল্পদের খুঁজে বের করে আমরা সুযোগ দিতে চাই।

১৯৮৪, ১৯৮৬ ও ১৯৯০ সালে এই আয়োজন করা হয়েছিল। দীর্ঘদিন পর এ বছর ‘নতুন মুখের সন্ধানে’ ফের শুরু হচ্ছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত চিত্রনায়ক আলমগীর, সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির। তাদেরকে উৎসর্গ ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’র ঘোষণা দেন মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’র নিবন্ধন কার্যক্রম শুরু হবে। জানা যায়, নিবন্ধনের পুরো প্রক্রিয়া খুব শিগগিরই জানানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!