শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আদালত: হানিফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আদালত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘২১ জুলাই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গণসংবর্ধনা’ সফল করার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় হানিফ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির মুক্তির দাবিতে দলটি যে আন্দোলন করছে তা নিয়ে জনগণের সন্দেহ রয়েছে। আন্দোলনের নামে দলটি এখন প্রহসন করছে।’

তিনি বলেন, আন্দোলন করে দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করা যায় না। আদালতের রায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেড়িয়ে আসতে হবে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোটা নিয়ে আর কোনও কথা না বলাই ভালো। কোটা আন্দোলনের পিছনে রয়েছে বিএনপি-জামায়াত। যারা সংস্কারের দাবি করছেন তারা বলছেন না কোথায়-কোথায় কতটুকু সংস্কার চান। ২০০১ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দাবি করেছিলো জামায়াত। কোটা আন্দোলনে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো একাত্তরের পরাজিতরা।’

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। একটা ব্যর্থ হয়ে আরেকটা শুরু করে। এসময় তিনি অশুভ তৎপরতা বন্ধের আহ্বান জানান।

দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft