1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে বানু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গোবিন্দগঞ্জে বানু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুল আলোচিত হত্যাকান্ড আব্দুর রহমান বানুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নয়াহাট হোসিয়ারী শিল্প মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার কোচাশহর বাজারে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মতিন মোল্লা, উপজেলা জেএসডির সভাপতি আইউব হোসেন, নয়াহাট হোসিয়ারী শিল্প মালিক সমিতির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সরকার, নয়াহাট হোসিয়ারী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম, নিহত রানুর বড় ভাই আনিসুর রহমান, নিহত রানুর স্ত্রী শিউলী বেগম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ প্রমুখ।বক্তারা অবিলম্বে হোসিয়ারী ব্যবসায়ী আব্দুর রহমান বানুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। তাছাড়া ইউনিয়ন বাসী কে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
উল্লেখ, গত ১৩ জুলাই আব্দুর রহমান বানু ভাগিনার চাকুরির জন্য দেয়া টাকা নিতে উপজেলার মহিমাগঞ্জ বন্দরের মোজাফফর হোসেনের ছেলে মশিউর রহমানের কাছে যায় । পরের দিন সকালে আব্দুর রহমান বানুর ঝুলন্ত লাশ পুলিশ মশিউরের বাড়ির বাহিরের টিনের চালার উয়া থেকে উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft