মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেছি, এমন কিছু করবেন না, যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।’

বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

পরে মন্ত্রণালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, রাস্তাগুলো সচল রাখতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সামনে ঈদুল আজহা। ঈদুল ফিতরের দৃষ্টান্ত অনুসরণ করে ঈদুল আজহায় মানুষ যেন ঠিকমতো বাড়ি যেতে পারেন এবং ফিরে আসতে পারেন—সে জন্য যানজটের কারণগুলো দূর করতেও ডিসিদের বলা হয়েছে। একই সঙ্গে ঈদের পরেও যেন তদারকিটা অব্যাহত রাখা হয়, সে কথা বলা হয়েছে।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন, ভিআইপিদের প্রটোকল কমানো উচিত।

মঙ্গলবার শুরু হওয়া জেলা প্রশাসকদের এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর এখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন চলছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft