1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

কুষ্টিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) ভোর রাতে উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দবাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত ফুটু ওরফে মোন্না মিরপুর উপজেলার রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাই মিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

তিনি জানান, এক পর্যায়ে দুইজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তুল, ১টি দেশি পিস্তুল, ১২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরো জানান, নিহতের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!